বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে মেধা বৃত্তি প্রদান–২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আবু রায়হান। মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ এবং মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডিং এর দাতা আমেরিকার প্রবাসী  সৈয়দ নুরুজ জামান সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত এমডি ও  চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল হান্নান, আদিনা ফজলুল হক কলেজের অবঃ অধ্যক্ষ শহীদ উদ্দিন আল- হাসান ও কৃষিবিদ মোঃ আবুল হোসেন পাটোয়ারী  ।
অনুষ্ঠানে কলেজের মোট ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে মোছাঃ রুমানা আফরোজ নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন এবং চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানের শেষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন কর্মচারীদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com