মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনে জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস 

মাহিদুল ইসলাম ফরহাদ,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এক মাসেরও কম সময় বাকি থাকায় নির্বাচনী উত্তেজনা দিন দিন বাড়ছে। এবারের নির্বাচনে মাঠে নেই আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, যা নির্বাচনী সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীকে এবং বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্রার্থীই নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
উঠান বৈঠকসহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এলাকার নানা সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেক ভোটার জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের মনে আনন্দ ও আশার সঞ্চার করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এদিকে, নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে যে সংশয় ছিল, তা অনেকটাই কেটে গেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
পাশাপাশি এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী লড়াই ঘিরে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com