মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শ্রীমঙ্গলে আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার ব্যবস্থাপনায় ২০২৫ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষার লিখিত ও মৌখিক মূল্যায়ন পর্ব সম্পন্ন হয়।
মূল্যায়ন পরীক্ষায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মোট ৩৮ জন পরীক্ষার্থী শাপলা কাব পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের লিডার ট্রেইনার মোঃ ফয়জুর রহমান চৌধুরী এবং সিলেট অঞ্চলের এএলটি চিত্ত রঞ্জন পাল।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এএলটি কমিশনার, গোয়াইনঘাট উপজেলার, মোঃ আহমদুল কিবরিয়া বকুল। এছাড়া কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক ও কেন্দ্রের সমন্বয়কারী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার কমিশনার ও বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।
এ বিষয়ে খন্দকার জাকির হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার ১৩টি বিদ্যালয় থেকে ৩৬ জন এবং কমলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয় থেকে ২ জন শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অংশ গ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com