মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেত্রকোনায় দক্ষতা, মার্জিত ব্যবহার ও জনমুখী কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন পৌর প্রশাসক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভায় বর্তমানে প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন আরিফুল ইসলাম সরদার। নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে তার যোগদানের পর থেকেই কাজের দক্ষতা, মার্জিত ব্যবহার ও জনমুখী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে প্রশংসা অর্জনের পাশাপাশি হয়ে উঠছেন সাধারণ মানুষের আস্থার স্থান।
নেত্রকোনা পৌরসভায় যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। তা ছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ৫ আগস্টের পর নানাবিধ কারনেই মাঠ প্রশাসনে কাজের চাঁপ বৃদ্ধি পেয়েছে।
প্রশাসনিক কাজ প্রশাসন সামলানোর পাশাপাশি বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা, পৌরসভার দায়িত্ব পালন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদে থাকার কারনে প্রশাসনের কর্মকর্তাদের কাজের চাপ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে কাজের চাপ বৃদ্ধি পেলেও নাগরিক সেবার মান একটুও কমেনি। বরং আগের চেয়ে সেবার মান বহুগুন বৃদ্ধি পেয়েছে।
সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জনগণের রয়েছে অনেক অভিযোগ। এর মধ্যে ব্যতিক্রম জনবান্ধব, পরিশ্রমী নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।তিনি পৌরসভার প্রশাসকের দায়িত্বে যোগদানের পর সততা ও কর্মদক্ষতায় পৌরসভার অনেক বিরোধ মিমাংসা করে প্রশংসা কুড়িয়েছন।ফলে তার এই জনমুখী কর্মকাণ্ডে প্রশংসা করছেন সাধারণ জনগণ।
সরেজমিনে পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের কর্মকান্ড—পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিদিন নানাবিধ সামাজিক সমস্যা সমাধানেও নিরলসভাবে কাজ করছেন তিনি।নেত্রকোনা পৌরসভার প্রশাসকের সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রায়হান মিয়া বলেন, সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা পৌরসভার প্রশাসক স্যার অসাধারণ একজন মানুষ। তার ভালোবাসা এবং সততায় পৌরসভার আপামর জনসাধারণ মুগ্ধ।
এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সে হিসেবে যেখানেই চাকরি করেছি সবসময় নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যেদিন এই পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করেছি, সেদিনই বলেছি এই পৌরসভার সকল মানুষ আমার পরিবার। তাই আমার এই পৌরসভায় প্রতিটি নাগরিককে শতভাগ সেবা দেয়ার চেষ্টা করছি। যতোদিন এই পৌরসভায় রয়েছি ততদিন এভাবেই সেবা প্রদান করতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com