মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ – ঢাকা আন্তঃনগর ট্রেনে সংখ্যা বৃদ্ধি করব:- নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে  চাঁপাইনবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছে।   নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল।
তিনি  এক বিবৃতিতে বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে।
তিনি আরোও বলেন,নির্বাচিত হলে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।
এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাবল রেললাইন স্থাপন, আধুনিক ও ডিজিটাল যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণের সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগসমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে আমার অগ্রাধিকার।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com