শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}নিজস্ব প্রতিবেদক:
অপরূপ টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট কার্তিকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর পরিবার।
এক শোকবার্তায় বাংলাদেশ প্রতিদিন খবর পরিবার জানায়, সাংবাদিক কার্তিক ছিলেন একজন দক্ষ, পরিশ্রমী ও নিষ্ঠাবান পেশাজীবী। তিনি পেশাগত দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। গণমাধ্যমে তার অবদান চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, সাংবাদিক কার্তিকের আকস্মিক মৃত্যুতে গণমাধ্যম অঙ্গন একজন গুণী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়। তার সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন।
উল্লেখ্য, সাংবাদিক কার্তিক গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
শোকবার্তায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।