বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

জেলা বিএনপি আলেম-ওলামাকে নিয়ে  বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া 

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে আলেম- ওলামা,ইমাম,মুয়াজ্জিন ও হাফেজ কোরআনের নিয়ে মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পুরাতন স্টেডিয়াম  মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ,  জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিম ফজলে আজিম, জেলা সেচ্ছাসেবকের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল , শংকরবাটী ৪ তলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ, ক্বারী মাওলানা আব্দুল বাশির, পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারওয়ার জাহান, বিএনপির জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর বারেক,সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com