রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কক্সবাজারে রামুতে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়।

 

অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিপুল সরঞ্জাম।

 

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যাক্তি পালিয়ে যায়। রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com