শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

 চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

 মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিতুল্লাহ,জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ শাহিনা সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জেলা সমাজসেবার কর্মকর্তা- কর্মচারীগণ ও জেলার বিভিন্ন এনজিওর মধ্যে চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, বাইস,আইএফবিসি ফাউন্ডেশন, নাইস,বাইক,চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি,দেশীও,অফসো ও মহিমা প্রতিনিধিগণ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ সহ সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com