রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

মৌলভীবাজারে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময়

 

মৌলভীবাজার প্রতিনিধি:  

মৌলভীবাজারে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনে নিরাপত্তা নিশ্চিত খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এছাড়াও মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা এবং বড়দিনকে সামনে রেখে গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় পুলিশ সুপার বলেন, ‘ধর্মের চেয়ে বড় কিছু নেই। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যদি কোন গোষ্ঠী কোন ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com