সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা, আটক ১৪

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

কর্ণফুলীতে উল্টো পথে সিএনজি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দায়িত্বরত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও একাধিক সিএনজি জব্দ করেছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজি বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।” অন্যদিকে, আটক সিএনজি চালকদের আত্মীয় দাবি করেছেন, “আমাদের ওপর হামলার সময় আমার আত্মীয় ঘটনাস্থলে ছিলেন না।” মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, “উল্টো পথে গাড়ি চলাচলের কারণে সংঘর্ষ হয়েছে। আহত দুই পুলিশ এখন চিকিৎসাধীন।” কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই চলছে। নাম পরে জানাব। মামলা প্রক্রিয়াধীন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com