মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

লোহাগাড়ায় শিবির নেতার পিতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় নুরুল ইসলাম (৫৫) নামে এক শিবির নেতার পিতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়-দুর্বৃত্তের ছোড়া গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পিতা নুরুল ইসলামের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত- বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম একজন সিএনজি চালক। ঘটনার সময় তিনি ওই এলাকায় যাত্রী নিয়ে আসতে গিয়েছিলেন। যাত্রীদের আনতে গন্তব্যে পৌছার পথেই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। গত- বুধবার ভোরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। নিহতের ছেলে ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ডেইলি রূপবাণী জানান, আমি এখন ঘটনাস্থলেই আছি। এখানে প্রশাসনের লোক তদন্তে আসছেন। এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনছেন তারা। আমার বাবার শরীরের পিছনে গুলির চিহ্ন আছে। তাছাড়া সিএনজি অটোরিকশায়ও চিহ্ন দেখা গেছে। আমি খুবই মর্মাহত তাই আমি বাকরুদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান জানান, আমি এই সন্ত্রাসীদের চিহ্নিত করে হত্যার দায়ে খুনিদের ফাঁসি দিয়ে বড়হাতিয়া তথা লোহাগাড়ায় সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য লোহাগাড়া প্রসাশন, সাতকানিয়া সার্কেল এবং চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নিকট অনুরোধ করছি। অন্যথায় বড়হাতিয়াসহ সারা দেশে সন্ত্রাসীরা আরো বড় ধরনের অরাজকতা সৃষ্টি করতে চিন্তাও করবেনা। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক। আমার জানামতে ওনি প্রায় সময় রাতে যাত্রী নিয়ে গাড়ি চালান। তিনি খুবই ভাল লোক। তার খুনীদের শীঘ্রই গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানাই।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জনৈক নুরুল ইসলামকে গভীর রাতের কোন এক সময় অজ্ঞাতরা গুলি করে হত্যা করে। নিহতের মরদেহ লোহাগাড়া থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খুনের সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com