রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সেন্টমার্টিনে ধরা পড়লো ৩২ কেজির পোপা মাছ, দাম ৫ লাখ

 

মো.সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল এক পোপা মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে নিয়মিত মাছ ধরতে গিয়ে তার ট্রলারে এ মাছটি ধরা পড়ে। মাছটি এখনো বিক্রি হয়নি; স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে চলছে দরদাম। জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো সাগরে রুটিন মাছ ধরার সময় হঠাৎ জালে প্রচণ্ড ভার অনুভব করেন। জাল তোলার পর দেখা যায় বড় আকারের একটি পোপা মাছ ধরা পড়েছে। এর ওজন ৩২ কেজি। তিনি মাছটির দাম চার থেকে পাঁচ লাখ টাকার মতো হতে পারে বলে ধারণা করছেন। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে সৈকত এলাকায়। সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুল গণি বলেন, কয়েক বছর ধরে তার জালে নিয়মিত বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করেই তিনি এখন স্বাবলম্বী।

জালে প্রায়ই পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে স্নেহ করে ‘পোয়া গণি’ বলে ডাকেন। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটে বিশেষ একটি অংশ থাকে, যাকে ‘পদনা’ বা স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। বিদেশে এই শুকনো পদনা ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হয়। এ কারণেই পোপা মাছের বাজারদর সাধারণ মাছের তুলনায় অনেক বেশি। অতীতে আব্দুল গণির জালে বড় আকারের পোপা মাছ ধরা পড়ার নজিরও রয়েছে। ২০২২ সালের ৮ নভেম্বর তার জালে ধরা পড়ে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ, যা বিক্রি হয় ৮ লাখ টাকায়।

২০১৮ সালের ১৪ নভেম্বর ধরা পড়ে ৩৪ কেজি ওজনের আরেকটি পোপা মাছ, সেটি তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন।২০২০ সালের নভেম্বরেই তার জালে ধরা পড়ে কয়েকটি পোপা মাছ, যেগুলোর বিক্রয়মূল্য ছিল মোট ৬ লাখ টাকা। গত কয়েক বছরে ছোট-বড় মিলিয়ে তার জালে একাধিক পোপা মাছ ধরা পড়েছে, যা প্রতিবারই উচ্চমূল্যে বিক্রি হয়ে তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করেছে। এবারের ৩২ কেজির পোপা মাছটি কত দামে বিক্রি হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com