মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নওগাঁর তিনটি উপজেলায় মাদ্রাসার ছাত্রী সুমাইয়াসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর তিনটি উপজেলায় একদিনে স্কুলছাত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায়। পুলিশ এ ঘটনাগুলোকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পোরশা, সাপাহার ও রানীনগর উপজেলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশের বিবরণ হলো-

 

পোরশা উপজেলায় একটি আমবাগান থেকে সুমাইয়া আকতার (৮) নামে এক মাদরাসাছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। পোরশা থানার ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

 

সাপাহার উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানি থেকে নুরুল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সাপাহার থানার ওসি আব্দুল আজিজ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।

 

এছাড়া রানীনগর উপজেলায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধারকৃত তিনটি লাশেরই ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com