শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

কোরক বিদ্যাপীঠ স্কুল ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি শিক্ষকের,পুলিশের বিচক্ষণতায় উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের একদিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব কৌশলে দশ বছর বয়সী ওই শিশুকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষকের রোহিঙ্গা স্ত্রীর বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

উদ্ধার হওয়া শিশু চকরিয়া পৌরসভার চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত। ভুক্তভোগীর বাবা জানান, সবুজবাগ এলাকায় বাসায় তার মেয়েকে প্রাইভেট পড়াতেন গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব। মঙ্গলবার বিকেলে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক কৌশলে বাসা থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।তিনি আরও বলেন, বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইল ফোনে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই।

পরে একপর্যায়ে তার দেওয়া একটি বিকাশ নম্বরে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ মোবাইল নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ। তবে ওইসময় অপহরণকারীরা পালিয়ে যায়।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশুকে থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা, জড়িতকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com