বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে দুই টিভি সাংবাদিকের ওপর হামলা

মো.সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন এখন টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ওপর হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ বলেন, আগের দিন শনিবার স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে তাঁরা আজ সকালে জঙ্গল সলিমপুরে যান। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। হামলায় আহত আরেক সাংবাদিক মো. পারভেজ বলেন, হামলাকারীরা লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে তাঁদের আঘাত করে। তাঁরা কোনোরকমে সেখান থেকে বেরিয়ে আসেন। হামলার সময় তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com