বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁর মান্দা পাখি বেগম হত্যার প্রধান আসামি তাইজুল ইসলাম গ্রেপ্তার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর মান্দা উপজেলায় পাখি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তাইজুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় শুক্রবার রাতে রাজশাহী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তাইজুল ইসলাম মান্দা উপজেলার পরানপুর মৎস্যজীবী পাড়ার বাসিন্দা ও জিয়ারুল ইসলামের ছেলে। আজ শনিবার (৫ অক্টোবর) তাকে নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃত আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়েছে। তবে আদালত এখনো রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেনি।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামি তাইজুলকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে।’

 

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সকালে মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে পাখি বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন নিহতের মা পারুল বিবি বাদী হয়ে তাইজুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com