রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

শ্রীমঙ্গলে সমিতির নামে প্রতারণার দায়ে আটক ১

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সঞ্চয়ী সমিতির নামে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় শামীম আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ আগস্ট) সকালে স্থানীয় লোকজন শহরের জালালিয়া সড়কে সমিতির অফিসে গিয়ে শামীম আহমেদকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শামীমকে আটক করেন।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সান ফ্লাওয়ার কো-অপারেটিভ সোসাইটি সমিতির সত্ত্বাধিকারী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পানীদার মুসাকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম আহমেদ শ্রীমঙ্গলের জালালিয়া রোডে সমিতির অফিস নিয়ে সাধারণ মানুষকে লোন দিবে বলে ৮ লক্ষ টাকা সঞ্চয় সংগ্রহ করে। পরে সমিতির সদস্যদের লোন না দিয়ে সে তাদের সাথে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় সমিতির সদস্য রতন দেবনাথ (৫০) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সমিতির সদস্যের অভিযোগে প্রতারক শামীম আহমেদ এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com