রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নবীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

 

নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর-রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন—নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের নিপেন্দ্র কর্মকার (৫০), তার স্ত্রী ঝুমলা কর্মকার (৪০), মেয়ে আদিতা কর্মকার (৩০), নাতনি মনি কর্মকার (৭) ও নাতি চয়ন কর্মকার (৩)।

তারা সবাই দুর্গাপূজা উদযাপন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরগামী একটি সিএনজি শিবপুর কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে নিপেন্দ্র কর্মকারের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

 

এ প্রসঙ্গে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, “শিবপুর কলেজ মোড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের পাশে একটি ট্রাক্টর দীর্ঘ তিন দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, যা চলাচলরত যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। দুর্ঘটনার সময় সিএনজিটি ওই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com