বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

দুর্গাপূজায়-নগরীতে পাঁচদিন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১৮ ঘন্টা করে পাঁচদিন সকল ধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশ। তবে আমদানি-রফতানি পণ্য পরিবহনে যুক্ত যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে।রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিন টন ও তার চেয়ে বেশি ওজনের ট্রাক কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি, ডাম্প ট্রাকসহ সকল ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। তবে আমদানি-রফতানি পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তাদের নগরীর অভ্যন্তরে প্রবেশ না করে আউটার রিং রোড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজায় পূজারী, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট এড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গতকাল (রোববার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে ভক্ত-দর্শনার্থীদের ভিড় শুরু হবে মূলত মহাসপ্তমীর দিন আগামীকাল (সোমবার) থেকে। বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি হবে। তবে পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতিমা বিসর্জনের কার্যক্রম সেদিনও থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com