বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ পোল্ট্রিফিড প্যাকেটজাত করে জৈব সার বাজারজাতের অভিযোগ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর চৌচালা এলাকায় জৈব সার উৎপাদনের নামে মেয়াদোত্তীর্ণ পোল্ট্রিফিড প্যাকেটজাত করে বাজারজাত করছে কর্ণফুলী অর্গানিক ফার্ম নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ফিড মজুদ করে পচা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ মিশিয়ে জৈব সারের মোড়কে বিক্রি করছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অভিযোগ করে বলেন, এভাবে ভেজাল সার বাজারে ছাড়ার কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। শুধু তাই নয়, সার ব্যবহারে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় কৃষকসহ সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক তথ্য হাতে এসেছে। অভিযোগের সত্যতা মিললে কর্ণফুলী অর্গানিক ফার্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com