সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

হাজী সেলিমের লালবাগের বাসায় যৌথবাহিনীর অভিযান, ছয় বিলাসবহুল গাড়ি জব্দ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের লালবাগের আজিমপুর দায়রা শরিফ আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া এ অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িগুলোর মধ্যে একটি বিএমডব্লিউ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ১২ তলা ভবনের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি কক্ষে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কয়েক কোটি টাকার এসব গাড়ির বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে ব্যর্থ হন। পাশাপাশি, কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকানো হয়েছিল সে বিষয়েও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযান চলাকালীন ওই ম্যানেজারকে আটক করেছে যৌথবাহিনী।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে গাড়িগুলো থানায় নেওয়া হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com