রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

গোয়ালন্দে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয়।

 

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মহিউদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. জহির উদ্দিন মৃধা, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী মৃধা, দপ্তর সম্পাদক মো. শেখ আব্দুর রাজ্জাক, জেলা ওলামা ফ্রন্ট সভাপতি আব্দুস সালাম জিহাদি, সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, কৃষক ফ্রন্ট সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. সুরুজ আলী খান, ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুবফ্রন্ট সভাপতি মো. মুক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. মজনু শেখ, মৎস্য ফ্রন্ট সভাপতি মো. হালিম মোল্লা এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. সোহরাফ মোল্লা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

 

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com