শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী, জানালেন পাপন

আফগান ইনিংসের শেষের দিকে মাহমুদউল্লাহর বলে মুজিব উর রহমানের একটি অসাধারণ ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই আজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। লিটনের সেঞ্চুরি আর মুশফিকের ৮৬ রানে ৩০৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জয় এসেছে ৮৮ রানে। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে দেখেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে জয়ের সেই ক্যাচের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলার জন্য ৫ বার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন তিনি।’

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে যখন খেলা শুরু হলো তখন প্রধানমন্ত্রী বলেছেন খুব ভালো খেলছে। তারপর লিটনের সেঞ্চুরির পর কনগ্রাচ্যুলেট করলেন লিটন-মুশফিক দুজনকেই।

শেষে বললেন যে ক্যাচটা ধরল জয়, ওকে পুরস্কার দিতে হবে। এতো সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছেন। এতে আমরা অত্যন্ত খুশি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com