শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজা কাউসার আহমেদ ওরফে রকি (২৫) হত্যার ঘটনায় দেড় মাস পলাতক থাকার পর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শনিবার (১৭ মে) বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিউল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে রবিউল ধারালো হাঁসুয়া দিয়ে ভাতিজা কাউসারকে কুপিয়ে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয়।

ঘটনার পর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‍্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং রবিউলের অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁকে ঢাকায় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পারিবারিক বিবাদের সূত্রপাত হয় কাউসারের চাচাতো বোনকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে। এর প্রতিক্রিয়ায় রবিউল তাঁকে কুপিয়ে হত্যা করেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com