রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকাণ্ডের পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন, তার মোবাইলও বন্ধ। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সাদেক ও কামাল দুজনই মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাতাল অবস্থায় সাদেক তার সৎ ভাইকে গালিগালাজ করেছিলেন বলে জানা গেছে, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com