সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তা ও পৌর আ.লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় রাজনৈতিক মামলায় উপজেলার আড়ানি পৌর সভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি ২৫) রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। আড়ানি চক সিংগা গ্রামের বাসিন্দা রিবন আহমেদ বাপ্পি, সাবেক মেয়র মুক্তার আলীর জামাই। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com