বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

তারুণ্যের উৎসব উপলক্ষে চারঘাট উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার জিরো ওয়েস্ট ব্রিগেড এর আয়োজনে উপজেলা প্রানিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।

জিরো ওয়েস্ট ব্রিগেড কর্মসূচির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, উপজেলা জুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে। পাশাপাশি সবাইকে অনুরোধ জানাব ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আবর্জনা ফেলা থেকে নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট কালচারাল ফোরামের পরিচালক কামরুজ্জামান সহ বাংলাদেশের স্কাউটস চারঘাট উপজেলা শাখার সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com