বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

গোদাগাড়ীতে সরকারী খাল পাড়ের গাছ নিধন

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) সরকারি ভুষনা খাল পাড়ের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের বটতলা হাটের আতাউর রহমানের পুত্র তোসিকুল ইসলাম খাল পাড়ের জমি নিজের দাবি করে এসব গাছ বিক্রি করেছেন।

গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) দোগাছি গ্রামের আশরাফুল মন্ডলের পুত্র সিরাজুল ইসলাম এসব গাছ কিনেছেন।প্রত্যক্ষদর্শী শরিফ, আব্দুল ও রফিকসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়।তারা বলেন, এর আগেও এরা খাড়ির ধারের গাছ কেটেছেন। এদিকে সরেজমিন ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে দেখা গেছে,সিরাজুল ইসলাম শ্রমিক দিয়ে খাল পাড়ে প্রায় আধা কিলোমিটার এলাকার বিভিন্ন প্রজাতির গাছ কাটছে। এসময় তার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তোসিকুলের কাছে থেকে তিনি ৮০ হাজার টাকায় খাল পাড়ের এসব গাছ কিনেছেন।

এবিষয়ে জানতে চাইলে তোসিকুল ইসলাম বলেন,খাল তার জায়গার ওপর দিয়ে গেছে,খাল পাড়ের জায়গা তার নিজস্ব এবং আমগাছ গুলো তার লাগানো।তিনি বলেন,গাছগুলো তিনি বিক্রি করেননি, সরকারিভাবে বিক্রি করা হয়েছে। এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএমডিএর সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বলেন, গাছ কাটার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠান বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখছি। এবিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বিএমডিএ গোদাগাড়ী ও কাঁকন হাট জোনের সহকারী প্রকৌশলীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com