শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় থানায় অভিযোগ

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর একটি পূজামণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের ফুদকিপাড়া এলাকায় একটি সরস্বতী পূজার মণ্ডপে স্থানীয় কিছু ব্যক্তি এ হামলা চালান। তারা প্যান্ডেল ও সাউন্ড বক্স ভেঙে চলে যান।

এই ঘটনার পর সনাতন ধর্মাবলম্বীরা নগরের বোয়ালিয়া থানা ঘেরাও করে বিচার দাবি করেন। পরে রাতেই হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের রাজশাহীর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ক্ষুদ্ধ সনাতনীরা মধ্যরাতে বিক্ষোভ শেষ করেন।

লিখিত অভিযোগে হামলাকারী হিসেবে শান্ত (৩৫), সানোয়ার (৩০), শাকিল (২৫), জীবন (৩০), আকাশ (৩০), দীপ্ত (৩০), শফিক (৩৫), আলো (২৬), সুইট (২৬) ও শিশির (৩০) নামের নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বাড়ি পার্শ্ববর্তী বড়কুঠিপাড়া মহল্লায় উল্লেখ করা হলেও অভিযোগে কারও বাবার নাম লেখা হয়নি।

এর আগে হামলার সময় এক ব্যক্তি ফেসবুকে লাইভ দিতে শুরু করেন। এ সময় তিনি হামলাকারী হিসেবে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথা বলেন। তবে লিখিত অভিযোগে কারও পরিচয় সুনির্দিষ্ট না থাকায় অভিযোগের ব্যাপারে কারও সঙ্গে কথা বলা যায়নি।

অভিযোগে বলা হয়, ‘ফুদকিপাড়া এলাকার মন্নুজান স্কুল মাঠে সপ্তসতী ও আশীর্বাদ সংঘের উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল। রাতে সনাতনী যুবকেরা গানবাজনার সঙ্গে সেখানে নাচানাচি করছিল। তখন হামলাকারী যুবকেরা তাদের সঙ্গে এসে নাচানাচি শুরু করে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে লাঠিশোটা নিয়ে আমাদের ওপর হামলা করে এবং প্যান্ডেল ও সাউন্ড বক্স ভাঙচুর করে। হামলাকারীরা মেয়েদেরও মারধর করে।

পরে টহল পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। তবে কেন বা কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তা অভিযোগে উল্লেখ করা হয়নি।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, সকালেই প্রতীমা বিসর্জনের কথা ছিল। সকাল পর্যন্ত পুলিশও ছিল। কিন্তু তারা নাচগান করছিল। তখন রাতে ওই ঘটনাটা ঘটে গেছে। তবে প্রতীমা ভাঙচুর হয়নি। শুধু প্যান্ডেল আর সাউন্ড বক্স উলটিয়ে দেওয়া হয়।

ওসি বলেন, এ ব্যাপারে আমরা একটা লিখিত অভিযোগ নিয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com