শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহী ক্যাডেটে চান্স পাওয়া ১৩ শিক্ষার্থীকে কৃতি সম্বর্ধনা দিলেন টাঙ্গাইল ক্যাডেট কোচিং

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর ১৩জন শিক্ষার্থী রাজশাহী ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় তাদের বিশেষ সম্বর্ধনার আয়োজন করে টাঙ্গাইল ক্যাডেট কোচিং। নগরীর মধুবন কনভেনশন সেন্টারে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর পরিচালক মোঃ মানিক স্যার ও কোচিং এর শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

চান্স পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পরিচালক মোঃ মানিক স্যার বলেন, প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সে ক্যাডেটে পড়াশোনা করবে আল্লাহর রহমতে তোমরা সেই সুযোগ পেয়েছো। এখন তোমাদের আরো ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির জন্য কল্যাণে অবদান রাখতে হবে। তোমাদের যে কোন সহযোগীতায় টাঙ্গাইল ক্যাডেট কোচিং পরিবার পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন পরিচালক। তোমরা যেমন আজ তোমাদের বাবা মার নাম উজ্জল করেছো তেমনি আমাদের এই টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর নামও উজ্জল করেছো।

এছাড়াও তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি তোমাদের শিক্ষকদের দিক-নির্দেশনা ঠিক ভাবে মেনে চলতে পারো তাহলে আগামীতে তোমরাও ক্যাডেটে চান্স পাওয়ার যোগ্যতা রাখো।

চান্স পাওয়া শিক্ষার্থীর অভিভাবকরা জানান, আমরা টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর উপর আস্থা রেখেছিলাম আজ তার ফল পেলাম। ছেলেরা র্দীঘ পরিশ্রমের ফল হিসিবে রাজশাহী ক্যাডেটে চান্স পেয়েছে। তাদের চান্স পাওয়ায় বড় অবদান রেখেছে কোচিং এর শিক্ষক-শিক্ষিকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com