শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার ব্যাংকের চেক দিয়ে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গতকাল (৩ফেব্রুয়ারী) সোমবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে।

তহশিলদার কাওসার আলীর এমন কান্ডে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তি মূলক বদলির দাবি। ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন।

আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরী কে চাপ দেন তহশিলদার কাওসার আলী।

এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।

অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির গোমর। অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণী পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন। এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা।

এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।

এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন,প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত।

সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তহশিলদার কাওসার আলী। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com