শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহীতে বো’মা ফাটিয়ে হাট-বাজারের টেন্ডার লুট

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ।

ঘটনার সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের নাম শাকিলুর রহমান রন (৪২)। আহত শাকিলুরের বাড়ি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ। তার পিতার নাম সাইফুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে তাকে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে দরপত্র বের করে নেয়।

তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাত বোমা বিস্ফোরণের চিহ্নিও পাওয়া গেছে।

ওসি মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা সনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com