শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

গোদাগাড়ীতে টয়লেটের হাউজ খুঁড়তে গিয়ে মূর্তি উদ্ধার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর পাড় হতে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ছয়ঘাটি এলাকা হতে মূর্তিটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মৃত্যু আতাব উদ্দীন সরকারের পুকুর পাড়ে উত্তর দিকে খোকন নামের এক যুবক টয়লেট করার জন্য হাউজ খুঁড়ছিলেন। এসময় এই মূর্তিটি পাওয়া যায়। এই সময় আশেপাশের লোকজন জানাজানি হলে তা দেখার জন্য ভীড় করে। পরে মাহবুব হাসান কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে এসআই নিজাম এসে তা উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান মূর্তিটি দেখতে কালো এবং এক সাইড ভাঙা। ওজন প্রায় ৩০ কেজির উপরে হবে আর উচ্চতায় সাড়ে ৩ ফুট হতে পারে। তবে উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরে কিনা তা কেউ বলতে পারেনি।

কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ বলেন,, স্থানীয় লোকজন খবর দিলে সেখান হতে একটি মূর্তি নিয়ে আসা হয়েছে। এটা মূলত কষ্টি পাথরের মনে হচ্ছে না। প্রাচীন আমলের সাধারণ পাথরের মনে হয়েছে। এটির ওজন ২৭ কেজি। আমাদের পক্ষ হতে একটি জিডি করা হয়েছে। এটি কোর্টে পাঠানো হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকতাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com