বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চারঘাটে পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা, কারুশিল্প মেলা ও Youth Fest এবং আন্তঃ স্কুল চিত্রাংকন, রচনা ও কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, চারঘাট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।

পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা,পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা নামে বেশ কয়েকটি স্টল নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। তারুণ্যের ভাবনা প্রকাশ করতে তারুণ্যের উৎসব ২০২৫ এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে নানা রকম প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com