শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহী রেল স্টেশনে ভাংচুরের মূলহোতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশনের ভাংচুরের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতাকে গ্রেপ্তার করছে চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন আহম্মেদ (২৩) চুয়াডাঙ্গা জেলার সদর থানার হুসকপাড়ার মো: আব্দুল কুদ্দুসের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,গত ২৮ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির কারণে সারা দেশের মতো রাজশাহী রেলওয়ে স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় কিছু যাত্রী রাজশাহী রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় এবং টিকিট পরীক্ষক (টিটিই) কক্ষের চেয়ার-টেবিল ভেঙে ফেলে। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে ভীতি সৃষ্টি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় ঐদিন একটি মামলা রুজু হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় আরএমপি’র নগর বিশেষ শাখা (সিটিএসবি) ও সাইবার ক্রাইম ইউনিট দুস্কৃতিকারীদের শনাক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে ঘটনার মূলহোতা সুমনকে শনাক্ত করে এবং
পরবর্তীতে আরএমপি ও রাজশাহী রেলওয়ে থানা পুলিশ আসামি সুমনকে গ্রেপ্তারের জন্য চুয়াডাঙ্গা জেলার সদর থানাকে অবহিত করে।

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ২৮ জানুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সুমন আহম্মেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী রেলওয়ে থানার মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে ২৯ জানুয়ারি জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com