বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

আজ রোজ(রবিবার )২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ৩৬ টি মোবাইল ফোনের মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩ টি অপ্পো, ৭ টি স্যামসাং, ১ টি ওয়ান প্লাস, ১০ টি শাওমি, ৫ টি রিয়েলমি, ২ টি ইনফিনিক্স, ২ টি ওয়ালটন, ২ টি টেকনো ও ১ টি সিম্ফনি ব্র্যান্ডের।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন।

তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com