মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নড়াইলে গরু ব্যবসায়ীকে শিকল বেধেঁ নির্যাতন ৫ লাখ টাকা মুক্তিপন দাবী

মো.মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন পূর্বক ৫ লাখ টাকা চাঁদাদাবি করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অপহৃত গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের গরু ব্যবসায়ী লাবলু মোল্যা শুক্রবার (১০ জানুয়ারি) নড়াইলের মাইজপাড়া গরুর হাট থেকে ৩ টি গরু বিক্রি করে বাড়ী ফিরছিলেন।

সন্ধ্যার দিকে লোহাগড়ার কালিনগর গ্রামের মন্দিরের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লোহাগড়া উপজেলার চরবালিদিয়া গ্রামের বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লিসহ অপরিচিত আরো ৩/৪ জন লাবলু মোল্যাকে ঘিরে ফেলে অপহরণ করে। এরপর তার কাছে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা তারা চিনিয়ে নেয় । পরে অপহরণকারীরা গরু ব্যবসায়ীকে পাইলট মুসল্লির বাড়ীতে আটক করে কোমরে-পায়ে শিকল দিয়ে বেধেঁ রাতভর নির্যাতন করে।

এমনকি ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। খবর পেয়ে শনিবার সকালে গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম ও তার ভাই এরশাদ মোল্যা ঘটনাস্থলে গেলে তাদের কাছে মুক্তিপনের টাকা চেয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেয়।

এ ঘটনায় নাছরিন খানম বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিলে নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গরু ব্যবসায়ী লাবলু মোল্যাকে উদ্ধার করে। উদ্ধারকারী কর্মকর্তা নলদী ফাড়ির এস আই মুরছালিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান,অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com