শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বিস্ফোরক মামলায় কয়রার ইউপি চেয়ারম্যান বাহরুল গ্রেফতার

পাইকগাছা খুলনা প্রতিনিধি:

পাইকগাছায় নাশকতা মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলমকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশের কাছে  প্রেরন করে । পাইকগাছা থানার বিস্ফোরক, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে বৃহষ্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।মামলার তদন্তকর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা শওকত জানান, ২০২২ সালের ২১ অক্টোবর বিএনপির খুলনা সমাবেশে যোগদানের জন্য রাতে ট্রলারযোগে বিএনপির নেতা কর্মীরা পাইকগাছার আগড়ঘাটা বাজারে জড়ো হতে থাকেন। এ সময় রাত সাড়ে দশটার দিকে সাবেক এমপির নেতৃত্বে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় চলতি বছরের ২৬ আগষ্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলমকে বুধবার রাতে ঢাকা এয়ারপোর্ট ইমেগ্রেশন পুলিশ আটক করে প্ইকগাছা থানায় হস্তন্তর করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান গ্রেফতারকৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com