বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সিএমপির চান্দগাঁও থানার অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির চান্দগাঁও থানার অভিযান ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ তিনজন পেশাদার অস্ত্রকারবারি গ্রেফতার।

আজ ২২/১১/২৪ খ্রি. গভীর (২১ নভেম্বর দিবাগত) রাতে চান্দগাঁও থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকারবারি অবস্থান করছে।

এই সংবাদের ভিত্তিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব ফয়সাল আহম্মেদে নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত ০৩.০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভিতর রাত ০৩.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামি ১) মিদোক মারমা (৪২), ২) উহলাঞো মারমা (৪০) ও ৩) মুইচিং মারমা (২৩)-দেরকে আটক করে এবং তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারপূর্বক ০৩.৫০ ঘটিকার সময় জব্দ করেন।

ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে অবৈধ অস্ত্র রাখার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com