বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাইকগাছায় ধসে পড়ল মাটির ঘর! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

ধসে পড়ল মাটির ঘর। চাপা পড়ে মৃত্যু মুখ থেকে ফিরলেন এক পরিবার। হঠাৎ বৃষ্টিতে মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তা! খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় দীনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি ভেঙ্গে গেছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গ্রাম পুলিশ ইছার উদ্দিনের ছেলে অসহায় সহিল উদ্দিন। পেশায় তিনি একজন দিনমজুর। পরের জমিতে কাজ করে চলে তার পরিবারের সংসার। স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল। সবসময় অতি কষ্টে দুঃখে কাটে তার জীবন।এমতাবস্থায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আর বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যাওয়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে কাটছে তার মানবেতর জীবন যাপন।

এ বিষয়ে জানতে চাইলে সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার মতো উপক্রম হয়েছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়।

এখন একমাত্র ভরসা আল্লাহর উপর। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে অসহায় হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া অসহায় এই পরিবারের পক্ষে একটি ঘর তৈরি করা খুবই অসম্ভব হয়ে পড়েছে।

গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি। সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com