রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

লোহাগাড়ায় অবৈধভাবে.বালু উত্তোলন‘বালুখেকো’ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে থানায় চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউপির সাতগড়িয়া পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুফ প্রকাশ গলা ফুলা ইউছুফ; একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে নুরুল আলম জিকু; জীবন মহুরী পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হাসান ও মৃত খুলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর এবং ১৩ অক্টোবর পুটিবিলা নতুন পাড়া কেইচ্ছার জুরা এবং বড়ুয়া পাড়া নাগকাটার ঘাটা এলাকায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার করে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সেসময় অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে জড়িতদের শনাক্ত করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com