বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কালিয়ায় ওয়ানশুটার গানসহ এক যুবক গ্রেফতার,,

জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ মো. হোসেন সরদার(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতকে মঙ্গলবার বিকালে কালিয়া থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‌্যাব-৬ এর স্পশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর গ্রামের মো. দুলু সরদারের ছেলে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মো. হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৬।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com