বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ

সোহেল রানা নিজস্ব প্রতিবেদক:

ভারতের মেঘালয় রাজ্য  থেকে নেমে আসা পাহাড়ি ঢল  ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।  এ অবস্থায় সোমবার (২৬ আগস্ট)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও  সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় অন্যান্যদের মাঝে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন,

যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা,  উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও  সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এসময় বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে  আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com