মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

বাগাতিপাড়ায় অপহরণ মামলা রেকর্ড করতে প্রেস কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার এজাহার রেকর্ড করতে প্রেস কনফারেন্স করেছেন ভুক্তভোগী আকাশ আলী আশিক। তিনি উপজেলার পাঁকা গ্রামের আমজাদ আলীর ছেলে।

ভুক্তভোগী অভিযোগ করেন আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করছে না। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ফোন করে উপজেলার সালাইনগর বিলে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে অটোতে তুলে নিয়ে যায় সালাইনগর পূর্বপাড়া গ্রামের ইশান ও শাকিলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন।

পরে রাস্তার এক প্রান্তে অটো থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে জীবন বাঁচান তিনি। এরপর আবারো ভুক্তভোগীকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ নিয়ে পরদিন সকাল ১০টার দিকে বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী আকাশ আলী আশিক।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনজীর আহমেদ বলেন, বাদী এবং অভিযোগের তদন্তকারী এসআই এর সাথে আজকেই কথা হয়েছে। অতিদূত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com