মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি মোঃ আক্তার হোসেন‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে ঢাকা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ১০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর অস্থায়ী একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি আন্ত:নগর বাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা বাসটিকে থামানোর সংকেত দিলে বাসটি থামানোর পর একজন লোক বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ আক্তার হোসেন (২৬), পিতা- মৃত সিদ্দিক আহম্মেদ, সাং- আঃ বারির হাট, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার নিজ হাতে বের করে দেওয়া মতে দুইটি ট্রাভেল ব্যাগের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ আসামি’কে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।  উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ৩ লাখ  ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com