সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার

নওগাঁর হাজিগোবিন্দ মোড়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ফারজান আলী নিহত ও ২ জন আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় চার্জারভ্যানের চালক নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট ) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার্জারভ্যানের আরো দুই যাত্রী আহত হন।

নিহত ভ্যানচালকের নাম ফরজান আলী (৭০)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন, কালিসফা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার খুদকালমা গ্রামের আবদুল জলিল (৪০)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল জানান, নিহত ফরজান আলী চার্জারভ্যানে দুজন যাত্রী নিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে হাজী গোবিন্দপুর মোড় এলাকায় নওগাঁগামী একটি ট্রাক অভারটেক করতে গিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফরজান আলী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনার পর নিহত ভ্যানচালক ফরজান আলী মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com