শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

ড্রোন উড়িয়ে ডাকাত খুঁজছে ছাত্র”রা এক রাতেই আটক ২২ ডাকাত

ডেস্ক নিউজ:

রাতের আকাশে ড্রোন উড়িয়ে ছাত্ররা মাত্র দুই ঘন্টায় ২২ ডাকাতকে আটক করে তাক লাগিয়ে দিয়েছে। রাজধানী ঢাকার ছয়টি পয়েন্ট ও নারায়নগঞ্জের দুটি স্থান থেকে এ ডাকাতদের আটক করার খবর পাওয়া গেছে।

রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে একযোগে ডাকাত ঢুকেছে এমন সংবাদ পেয়ে শিক্ষার্থীরা বেশ কয়েকটি ড্রোন উড়িয়ে দেয়। শব্দহীন ড্রোনগুলোর সাহায্যে বিভিন্ন মহল্লা, অলিগলি, বস্তি এলাকা ঘুরেফিরে ডাকাতদের অবস্থান ও সন্দেহজনক বিচরণ চিহ্নিত করা হয়, পাশাপাশি মোবাইল ফোনের নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকায় থাকা গ্রুপ সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করার অভিযান চলতে থাকে। এ পদ্ধতিতে রাত দেড়টা থেকে রাত সাড়ে তিনটার মধ্যেই রাজধানীর পরীবাগ, জিগাতলা, মোহাম্মদপুর, বাড্ডা, কাফরুল, উত্তরা থেকে মোট ১৩ জন এবং নারায়নগঞ্জে ৯ জনকে আটক করা হয়। তাদের গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ্দ করা হয়।

ড্রোনের সাহায্যে ডাকাতদের অবস্থান চিহ্নিত করে তাদের আটক করার ঘটনাগুলো জনমনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অধিকাংশ থানা ভাঙ্গচুর ও লুট হওয়ার কারনে এবং ঢাকায় পুলিশ, র‍্যাব, ডিবির কার্যক্রম না থাকার সুযোগে গত তিন দিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়েছে। একই সময় বিভিন্ন মহল্লায় ডাকাতদের নানা গ্রুপ চড়াও হচ্ছে মর্মে খবর ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মসজিদের মাইকে ডাকাত বিচরণের খবর প্রচারের সঙ্গে সঙ্গে আশপাশের সব মহল্লার মসজিদেও সতর্ক থাকার ঘোষণা প্রচার করা হতে থাকে। পাশাপাশি ফেসবুকে চলতে থাকে এসব খবরের ছড়াছড়ি।

বাস্তবে একশ্রেণীর টোকাই ও মহল্লা পর্যায়ের কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে ডাকাতি সংঘটিত করার পরিবর্তে ডাকাত ঢুকার গুজব ছড়ানোর নজিরই বেশি দেখা যাচ্ছে। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পায়তারা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। সন্দেহভাজন ডাকাত হিসেবে যাদেরকে আটক করা হচ্ছে তাদের বেশির ভাগ বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

এক গ্রুপে ডাকাতি করার প্রস্তুতি নিতে থাকলে তাদেরই আরেক গ্রুপ এলাকায় ডাকাত ঢুকেছে বলে জানান দিয়ে নিমিষেই ছড়িয়ে দেন মানুষের মাঝে এই আতংক। কথিত ডাকাতদের হাতে অস্ত্রশস্ত্র বলতে ছুরি, দা, চাপাতি ছাড়া অন্যকিছু থাকে না। এইসব ডাকাতদের মধ্যে কয়েকন শিশু ডাকাতকে বলতে শুনা যায় বড় ভাই আছে আমাদেরকে নিয়ে এসেছেন নামটাও বলেন কিন্তু বড় ভাইকে আর খুজে পাওয়াই যায়নি। এই সব পরিকল্পিত ছক একে করছেন বলে অভিযোগ উঠেছে।
সিনিয়র সাংবাদিক জুয়েল খন্দকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com