শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজাসহ মুনির হোসেন নামে এক জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীর চারমাথা এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব। এসময় মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার চালক কৌশলে পালিয়ে যায়।সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।গ্রেপ্তারকৃতের নাম মনির হোসেন (৪২)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে।মেজর শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, জানতে পারে, আজ বুধবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। তবে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামির প্রাইভেট কারে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরোও জানান, গ্রেপ্তারকৃত আসামী মনির ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com