শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

যশোরের কেশব বিরল রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অনুশিখা কে বাচাতে এগিয়ে আসুন

পারভেজ আলী মোহর স্টাফ রিপোটার যশোর ঃ 

যশোরের কেশব পুরে বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা।

এরআগে, গত এক বছর দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এখন আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। শেষমেষ দায়-দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করলেও, বাবা-মায়ের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আদরের সন্তানকে বাঁচাতে অসহায় বাবা-মা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দেশি-বিদেশি সংস্থার কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন।

সতের বছর বয়সী অনুশিখা ভঞ্জ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। যে কোনো আর্থিক সাহায্য পাঠাতে এবং রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগতির জন্য তার বড় ভাইয়ের (০১৯৭৯-২১৫৯৭৫) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯৭৯-২১৫৯৭৫, ডাচ বাংলা ব্যাংকে হিসাবের নাম: সীমা রানী মিত্র, হিসাব নম্বর : ৭০১৭৩২০৮০২৭৭১ (রাউটিং নম্বর: ০৯০২৭০৬০৮

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com